হারানো আমি
তুমি আজ বহুদূর
জানি না কতদূর,
ভাবি শুধুই
হাত বাড়ালেই নিথর।।
বুকে জমা কষ্ট
চিন্তারা ভ্রস্ট
খুজে যাই আমায়,
আমি যে হারাই
আমারি মাঝে,
খুজে কি আর তাকে পাই।
সে শুধু জানে,
আমারই মানে,
তাইতো খুজে হারাই।
পাবো কি তারে
বলি দুঃখটারে
বড্ড সে বেসামাল।।
জীবন্ত লাশ করে
নিয়ে গেলে আমিকে কেড়ে।।
আমি ছাড়া এই আমি
নিজেকেই না জানি
খুজছি এই পথ ঘুরে।।
যদি পাও আমিকে খুজে,
দিয়ে দিও মৃত্যকে।
চাইবো না আর আমাকে,
আমি ছাড়াই আমি যে সুখে।।
Comments
Post a Comment