প্রেম অপেক্ষা
তোমার জন্য লেখা কথা,
না বলা সব ব্যাথা।
স্বপ্নরা ভুল হয়ে যায়
ঘুম ভাঙলেই।
তুই থেকে তুমি আর,
সেই থেকে শুরু।
প্রেম থেকে ভালোবাসা,
জমে আজ ক্ষীর।
আমার থেকে আমাদের,
পথচলা শুরু থেকে বহুদূর।
স্মৃতি দিয়ে কাব্য লিখে
বিস্মৃতির উপসংহার।
তবুও আজো ভাবি,
আমাদের সেই ছবি।
তীব্র আক্রোশে,
ভাঙছে পৃথিবী।
তোমার চাহনি কিংবা সেই মিষ্টি হাসি
আজ মস্তিস্কের ভাঙচুর।
ক্লান্তি আজ স্পর্শহীন,
শান্তিতে লাগে ভীতি।
তোমার জন্য লেখা সব কবিতা,
আজ যেন মিথ্যে প্রতিশ্রুতি।
ভালোবাসা যেন এক নাট্যকথা
যার পরিনতি শুধুই বিচ্যুতি।
Comments
Post a Comment