বিস্মৃতি
দার্জিলিং এর পড়ন্ত বিকেল, নকশী.চাদরে মোড়া আমরা দুজন এক কফির মগে ভালোবাসার চুমুক। শুভ্র শিশিরভেজা ভোরের অপেক্ষায়, রাত্রির ছিল কত আয়োজন। তুমি আমি আর আমাদের, এক হওয়াটায় ছিল প্রয়োজন। বেশ তো ছিল সেই দিনগুলো, আজো তাজা পুরোনো সৃত্মিগুলো। মিথ্যে হয়ে গেসে শুধু স্বপ্নরা, তোমার জন্য আমার ভাবনাগুলো। বৃষ্টিতে ভেজা, হাতে কদম আর নীল শাড়ি, একসাথে হেটে যাওয়া অনেকটা পথ ছিল বাকি। হেমন্তের বিকেলে কাশের বনে তোমার আমার হারিয়ে যাওয়া, কিংবা বসন্তের স্নিগ্ব আভায় লজ্জায় রঞ্জিত হওয়া। সেসব হয়তো আজ হারাই স্মৃতির মরিচীকায়। তোমার আমার দেখা হয় না আজ বহুবছর একসাথে চন্দ্রবিলাস আর সুখের প্রহর।। সুখের সন্ধানে ছন্নছাড়া দুই পথিক, কিসের প্রয়োজনে আজ শত আলোকবর্ষ দূর।।