অসভ্য মুখোশ

 সভ্য হতে গিয়ে আর মানুষ হতে পারলাম না

পৃথিবীতে অস্তিত্বযোদ্বা হয়ে বেচে আছি

লালসা আজ খুড়ে খূড়ে খাচ্ছে অস্তিত্বকে

গুনে ধরা সভ্যতার শুধুই নিস্প্রান সাক্ষী হয়ে আছি


জানি যা কিছু আমায় কিংবা আমাদের ভাবায়

সব নিরবতায় নিঃশব্দে কানে বেজে যায়

চোখের সামনে সবকিছুই তামাশার কারখানা

স্বপ্নদের নিবিড় পায়তারা আর গগনবিদারী কান্না


চারদিক সময়ের সাথে কেমন যেন পাল্টে যাচ্ছে

কিছু মানুষ আশা নিয়ে বাস্তবতায় হারাচ্ছে

খুজতে গিয়েও বার বার নিজেকে হারানো

অদ্ভুত এক সংগ্রাম অজান্তেই জীবনে জড়াচ্ছে


বিশ্বাস আজকাল শুধুই একখানা শব্দ

যে শব্দ তার বিশেষত্ব নিয়ে নিজেই সন্দিহান

বিশ্বাসের কারনে অকারনে অপব্যবহার 

মানুষ আর বিশ্বাস আজ তাদের অনেক ব্যবধান


আজকাল ইন্দ্রিয়গুলো বড্ড প্রখরতা পাচ্ছে

তাই প্রচন্ড ভীতি অজান্তেই  মনে চাপছে

পরিচিত মানুষের সুপরিচিত নিরীহ ছবি

মুখোশের আবডালে লুকানো ভয়ংকর প্রতিচ্ছবি।।

Comments

Popular posts from this blog

হারানো আমি

অপূর্ন প্রেম

প্রেম অপেক্ষা