ক্ষুদ্রবিন্দু
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অস্তিত্ব বিন্দুকার,
নিজেকে নিজে করি আবিস্কার।
মাঝে মাঝে আবার ক্ষুদ্র তিরস্কার,
মানশিকতার উন্মোচন আর সদাচার।
তবুও ভাবনার অবিচল বিচরন,
নাটকের ন্যায় অদ্ভুত আচরন।
রহস্যময় সবকিছু অজানা কারন,
মানুষ বলেই হয়তো এতসব বারন।
পৃথিবীর নানা রং,ভিন্ন ভিন্ন রূপ,
মাঠির পরিচিত গন্ধ,জীবে ইশ্বর স্বরূপ।
বর্ষার বর্ষন,শরতের আকাশ,সন্ধ্যার ধূপ,
খড়ায় বিদীর্ন মাঠ আর জলশুন্য কূপ।
মস্তিস্কের ভিতর যে চিন্তারা ঘুরে,
ক্ষত বিক্ষত নিউরনের ভাংচুরে।
অদৃশ্য রক্তক্ষরন অস্তিত্বজুড়ে,
বিবেকের দংশনে আজ টনক নড়ে।।।
Comments
Post a Comment