দুঃখরাতের মূর্ছনা

 তোমার জন্য সুখ চেয়েছিলাম চিরকাল

পৃথিবীকে না করেছিলাম অজস্রবার,

ক্লান্তিকে শরীরে জড়াইনি কত রাত

জীবনের ছন্দপতনকে ছন্দ ভেবেছিলাম


আমার সময়গুলো ছিল,

তোমার ঘড়িতে বাধা,

চোখের দৃষ্টি ছিল সীমাবদ্ব,

বুদ্বিগুলো লোপ পাচ্ছিল

চিন্তাগুলো খেই হারাচ্ছিল,

নিজের মধ্যে নিজবন্দি হয়ে,

খুজছিলাম নিজেকে,

প্রেমের মরুতে আমি তখন

তোমায় খুজছিলাম তৃষার্ত্ব পথিকের মত

পেয়েছিলাম মরিচীকার মতো, 

এখনো প্রতিশ্রুতি আকড়ে বেচে আছি

নিজেকে খুজে বেড়াচ্ছি।

অস্তিত্ব আজ নিখোঁজ

খুজতেও চাই না।

হয়তো দুই বৃত্তে থেকে আজো

দুইজন দুইজনকেই খুজছি

আজ তাই নিজেরাই নিখোজ..

হয়তো আমাদের প্রেমই হয়নি

হয়েছিল ভালোবাসার চেয়ে বেশি কিছু।। 

Comments

Popular posts from this blog

হারানো আমি

অপূর্ন প্রেম

প্রেম অপেক্ষা