তুমি আজ বহুদূর জানি না কতদূর, ভাবি শুধুই হাত বাড়ালেই নিথর।। বুকে জমা কষ্ট চিন্তারা ভ্রস্ট খুজে যাই আমায়, আমি যে হারাই আমারি মাঝে, খুজে কি আর তাকে পাই। সে শুধু জানে, আমারই মানে, তাইতো খুজে হারাই। পাবো কি তারে বলি দুঃখটারে বড্ড সে বেসামাল।। জীবন্ত লাশ করে নিয়ে গেলে আমিকে কেড়ে।। আমি ছাড়া এই আমি নিজেকেই না জানি খুজছি এই পথ ঘুরে।। যদি পাও আমিকে খুজে, দিয়ে দিও মৃত্যকে। চাইবো না আর আমাকে, আমি ছাড়াই আমি যে সুখে।।
কিছু কিছু ভুল মানুষকে ভাবায়, আর কিছু কিছু ভুল মানুষকে কাদায়। মৃত ব্যক্তির ক্যারেক্টার নিজের মধ্যে ধারনকৃত ব্যক্তিরা জীবন্ত লাশের ন্যায় নিস্ক্রিয়। যা মানুষ জানে না, তা সে নিত্য দেখেও বুঝে না। মন হতে মনের দূরত্ব স্বার্থের সমানুপাতিক।
আমি সবসময় বড্ড সাদামাঠা প্রেমিক ছিলাম সবুজের মাঝে হালকা হলুদ যেমন ঠিক তেমন তোমার চিকন ঠোটের মায়াবী হাসির মতোন বেনী করা চুলের মাঝে সিথির সিদুর যেমন লাল শাড়ির সাথে কালো টিপ আর কাচের চুড়ি আমার স্বপ্নে শুধু কাজলচোখে তোমার পায়াচারি ঘুম ভাঙে আমি ঘুমাই তোমার চোখের মাঝে হাসো তুমি মুচকি চেয়ে হারাই আমি...... অসমাপ্ত
Comments
Post a Comment