আকুতি
যদি বলি স্বপ্ন দেখছো,
মিথ্যে তুমি বলবে নাতো।
যদি ভাবি স্বপ্নে ছিলেম
মিথ্যে তা হবে নাতো।
যদি তোমার ভাবনায় ভাগ বসাই,
রাগ তুমি করবে নাতো।
যদি তোমার অভিমান এর কারন হই
ছেড়ে তুমি যাবে নাতো।
যদি তোমায় আলতো ছুয়ে তৃষ্ণা মিটায়,
বারণ তুমি করবে নাতো।
যদি তোমায় বাক্যবানে ত্যক্ত করি,
চোখের জলে ভিজবে নাতো।
তোমার জন্য কাচের চুড়ি
লাল পাড়ের সাদা শাড়ি
অই ওয়েস্টার্ন তুমি পড়বে নাতো।
জীবন যুদ্বে হারি বা জিতি
আমার পাশে তুমি থাকবে তো।
যদি অকালে মৃত্যু ডাক দিয়ে বসে
কথা দাও তুমি কাদবে নাতো
Comments
Post a Comment