শুন্য কক্ষ
শুন্য থেকে যে শুন্যতা আসে, কাপন তোলে,
নিজে হারাই নিজের মাঝে আপন ভুলে।
কল্পনারা ভিড় করে,কড়া নাড়ে মৃদু তালে,
স্বপ্নহারা কিংবা সত্তাহারা পথিকেরা পথভোলে।
মানুষ যেদিন মুখ লুকাই মানবতার মিথ্যে মুখোশে,
সব অন্যায় নির্দ্বিধায় চলে,মনুষ্যত্ব রয় উপবাসে।
সন্ধ্যা নামে রাত্রি আসে,কান্নাগুলো চোখেই ভাসে,
মুখোশধারী মানুষ সবাই,অন্তরে বিষের বন্যা ভাসে।
তবুও আশায় মানুষ বুক বাধে,সেই বুকেতে ফুল ফোটে,
সবকিছু বদলে যাবে সেই আশায় বৃষ্টি নামে।
বৃষ্টিশিক্ত কল্পনাদের আড্ডাখানায় সামিল হওয়া,
মস্তিস্কে বোনা দাবার ছকে মিথ্যেচালে বন্দি হওয়া।
কৌতুহল শুধু বেড়েই চলছে মানুষের এত অমিলে,
এরই মাঝে মনুষ্যত্ব বিক্রি হচ্ছে প্রচারনার মিছিলে।
জনপ্রিয়তায় আজ যেন এক জনদরদীর মূললক্ষ্য,
মনুষ্যত্বের ঠাই আজ অজানা নীরব শুন্য কক্ষ।।
Comments
Post a Comment