কিঞ্চিৎ কঞ্চিময় জীবন

 অনেক দূরে চলে যাবো ভেবে হারিয়ে গিয়েছিলাম,

হুট করে অস্তিত্ব খুজে পেলাম অদৃশ্য পৃথিবীতে।

চারদিকে কেমন যেন ধূসর ঘোলাটে আবরন

নিস্তব্দ হাহাকার চারদিকে বয়ে বেড়াচ্ছে।


নীল লাল আবার নীল আবার লাল তারপর সাদা

মৌলিক রঙের এমন পরিবর্তন বিপদের আশংকা।

চোখের ভিতর ঠিক মস্তিস্কের মধ্যে সব আলো,

আয়ুস্কাল এর ব্যস্তনুপাতিক ভাবনারা এলোমেলো।


তীব্র শোকে চোখের জলের বাষ্পায়ন

শিল্পীর চোখে মায়াবী চোখের চিত্রায়ন।

সংকীর্ণ বিকারগ্রস্থ চিন্তাদের রাজত্ব,

মনুষ্যত্বের ত্যাগ, বস্তগত আবেগ।


তপ্ত রোদের স্বাক্ষর দগ্ব চামড়ার বলিরেখা,

ময়লার স্তুপের কাকের চোখে জীবন দেখা।

চৌরাস্তার মোড়ের নগ্ন পাগলের নীরব চাহনি,

মৃত্যুশজ্জায় স্মৃতিচারন পূর্ন আত্মজীবনী।


Comments

Popular posts from this blog

হারানো আমি

অপূর্ন প্রেম

প্রেম অপেক্ষা