মায়াবতী
সেদিন তোমায় এত মায়াবতী লাগছিল
যেন তুমি হতে মায়া ঝড়ছিল
তুমি যেন পৃথিবীর সব সৌন্দর্যের কৃষ্ণগহ্বর
সবকিছুই তোমার রুপে খেয় হারাচ্ছিল
শুধু এটুকুই জানি আমার অস্তিত্বের কেন্দ্র তুমি
তোমার অভিমান আমার মনকম্পনের কারন
প্রতিদিন তোমার কথায়,ঘ্রানে,মুগ্ধতায়
হ্রদয় আমার মায়ার মসৃন আবরনে আবৃত হচ্ছে
ঠূনকো আবরনে গ্রাস করছে কঠোর হ্রদয়খানি
তোমার স্পর্শের মোহে বাকী সব চিন্তা হারাচ্ছে
ভাবনাগুলো নিমেষেই তোমার ভাবনায় মিশছে
শুধু যা মস্তিস্ক উপলব্দ হচ্ছে তা হচ্ছে তুমি
পিচঢালা রাস্তা কিংবা পার্কের লোকশুন্য বেঞ্চি
সব সবকিছুই কেন যেন তোমার স্মৃতি টা নছে
হয়ত সাইক্রেটিস্ট এর ভাষায় আমি বদ্ব উন্মাদ
কিন্ত আমি জানি তোমার স্মূতির খোরাক ফুরোচ্ছে
আজকাল সবকিছুই স্বাভাবিক স্থির লাগে
যেন সবকিছুতেই দাড়ির বিরাম অসীম হয়ে যাচ্ছে
পাগলের বিলাপ এখন স্পষ্ট আমার কাছে
তার না পাওয়ার অভিযোগ, অগনিত ক্ষোভ
কদিন আগেও রাস্তার মোড়ে সেই প্রলাপ শুনতাম
বোধগম্য ছিলনা কিছুই তাই পাগল বলে গন্তব্যে যেতাম
আজ বেশ বুঝছি তার হাহাকার,তার বিলাপ রহস্য
প্রতিটা মানসিক অবস্থার ভিন্ন একটা স্তর থাকে
সেই স্তরে না এসে মানসিক অবস্থা বোঝা দায়
আজ আবেগের অনিয়মিত আস্ফলনে আবেগ জর্জরিত
তোমার মনে ঠায় পেয়েও আমি আজ নিক্ষেপিত।।
Comments
Post a Comment