ক্ষতস্তিত্ব
বাঁচার জন্য জীবন থেকে পালিয়ে বেড়াই
জীবন থেকে পালিয়ে মৃত্যুর পাশে দাড়াই।
নিজেকে খুজতে গিয়ে নিজেকেই হারাই
স্বার্থপর হয়ে নিজেকে স্বার্থপরতা দেখাই।
স্মৃতির বিড়ম্বনায় ক্ষতবিক্ষত অস্তিত্ব
নিজের জীবন নিজের কাছেই অরক্ষিত।
বেমালুম ভুলে নিজেই বন্দি নিজ কারাগারে
নিজের মুক্তি খুজছি লাশের ভাগাড়ে।
Comments
Post a Comment