চিন্তাপোকা
চলন্ত জীবনের দুরন্ত যাত্রা আর এক চিলতে সুখ
সব পাওয়ার মাঝে কিছু না পাওয়ার দুখ
ক্ষনিকের থেমে থাকা মানেই হারিয়ে যাওয়া নয়
কল্পনা আর বাস্তবতার বিভেদে বাচা মাত্র
মানুষের সাথে নিজের বড্ড অমিল
সবুজের সাথে মিশে বন্য হবার তাড়না
নির্ভুল জীবনে ভুলের বন্যা আর নিশব্দ হাহাকার
জীবন দেখার বাসনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে
নিশ্চুপ নিরবতার অসহ্যকর আর্তনাদ কানে বাজছে
শ্রাব্যতার সীমার উর্ধে বিচরিত মস্তিস্কের ভ্রম
সব অদেখা নতুন যেন বড্ড পরিচিত মনে হচ্ছে
সভ্য পৃথিবীর নামে অসভ্য চর্চায় আহত ব্যক্তিত্ব
শুন্য মনে অগনিত চিন্তাপোকার বাস
ভবিষ্যৎ নামের তিক্ততার নির্যাস
কৃত্রিম সুখে নিজেকে জড়ানোর প্রয়াস
অজানা বর্তমানেই আজকের ভবিষ্যৎ এর আশ্বাস।
Comments
Post a Comment