পন্থা

যদি ভাবনা হয় মৃত্যু,

স্বপ্নগুলো ছন্নছাড়া।

মৃত্যু যদি হয় রহস্যময়

তাহলে ভাবনা কিসের,

বাচা কিংবা মরা।


যদি ভাবো অমর হবো,

কোটি মানুষের চিন্তায় বাচো।


দেহ তো শুধু আকারে ছফুট

মনের কি আর গন্ডি আছে

নিজের মাঝেই পৃথিবী গড়ো

মনটা দিয়ে আলোকে ধরো।


শেকলে গড়া এই সমাজ

আকড়ে ধরছে অস্তিত্ব।

নিয়মের ছদ্মবেশে আবৃত

এই নিশ্চল দেহ,

খুজছে সেই অনুভূতিকে

এই যে বেচে থাকার অনুভূতি।

অমৃতের স্বাদ হয়তো

বেচে থাকায় আস্বাদিত হয়।


হতাশা শুধুই এক আচ্ছাদন

জীবনের এক নিশ্চিত কুয়াশা।

মেনে না নিতে পারলেই, 

জীবনটা অদ্ভুত মরিচীকা।


Comments

Popular posts from this blog

হারানো আমি

অপূর্ন প্রেম

প্রেম অপেক্ষা