প্রাক্তন সিগারেট

 সেদিন তুমি রাস্তার মোড়ে দাড়িয়েছিলে

ল্যাম্পপোস্টের আলোয় শিক্ত ছিল তোমার ভেজা চোখ

আমি তোমার ঠিক অপরপ্রান্তের টং এ বসেছিলাম

একমনে দেখছিলাম,সিগারেট পোড়াচ্ছিলাম


হুট করে তোমার আমার চোখে চোখ পড়ে গেল

ভাবনার তার ছিড়ে গেল,সম্বিত ফিরে পেলাম

তুমি তখন উড়নায় চোখ ঢাকায় ব্যস্ত

কিন্ত আমার চোখে তোমার চোখের জল লুকানো হলো না


ভাবনার ঝড় আবার শুরু হলো মনে

আজ প্রায় সাতমাস দেখা হয় না আমাদের

তুমি তো বেশ সুখে থাকবে বলে আমায় প্রাক্তন বানালে

তাহলে তোমার চোখের জলে এতো দুঃখ ঝড়ছে কেন?


আমার বেশ জানতে ইচ্ছে করছিল

ইচ্ছে করছিল ঝড়িয়ে ধরে বলতে যে,

চোখে তোমার কাজল মিশে আছে কেন

কিন্ত সে অধিকারটা তো তুমি উপ্রে ফেলেছো

Comments

Popular posts from this blog

হারানো আমি

অপূর্ন প্রেম

প্রেম অপেক্ষা